Media Bite Details

আল আমিন প্রাক্তনীদের স্বাস্থ্যশিবির


এই সময়, বাউরিয়া: ওঁরা সবাই দুঃস্থ পরিবারেরই সন্তান ছিলেন। কিন্তু এখন পড়াশোনা করে বেশির ভাগই প্রতিষ্ঠিত। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে তাঁরা গড়ে তুলেছেন 'আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন।' এই সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় চিকিৎসা শিবির, পড়ুয়াদের


বাউরিয়া


কেরিয়ার গাইডের কাজ করে থাকেন।


রবিবার তাঁরাই বাউরিয়ায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেন। শুধু তাই নয় বাউরিয়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যাঁরা সর্বোচ্চ নম্বর পেয়েছেন এ দিন তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়। উদয়নারায়ণপুরের আল আমিন মিশনের প্রাক্তনীরা এই সংগঠন গড়ে তোলেন। এঁরা প্রত্যেকেই ২০০২ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এ দিন


২০০২ সালের প্রাক্তনীদের ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা শিবির


সেই প্রাক্তনীরা ও বাউরিয়া থানার খাসখামার গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।


ফাউন্ডেশনের সভাপতি হাম্মাদুর রহমান বলেন, 'আমরা আল আমিন মিশনের ২০০২ সালের ব্যাচ।


- এই সময়


আমাদের মধ্যে ২৭ জন চিকিৎসক, ১৬ জন ইঞ্জিনিয়ার, ১৩ জন শিক্ষক, দু'জন বিজ্ঞানী, একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সফল উদ্যোগপতি আছেন। আমরা সবাই দুঃস্থ পরিবার থেকে উঠে এসেছি। আজ আমরা সবাই জীবনে প্রতিষ্ঠিত। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে অন্যরাও


প্রতিষ্ঠিত হতে পারে তাই আমাদের এই উদ্যোগ।'


রবিবার ছিল ক্যান্সার দিবস। স্ত্রী রোগ বিশেষজ্ঞ ফিরদৌসী খাতুন বলেন, 'অনেক মহিলাই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। কোনও সমস্যা দেখা দিলেই যেন মহিলারা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।' খাসখামারের তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের সভাপতি আব্দুল মালেক মল্লিক, সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন আহমেদ, নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক রহিমা খাতুনও সভায় উপস্থিত ছিলেন। এ দিনের শিবিরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী ১ জন চিকিৎসক প্রায় ৩০০ রোগীর চিকিৎসা করেন।


তাঁদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। খাসখামার ও তার লাগোয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এমন ২৭ জনকে পুরস্কৃত করা হয়।


Responsive image
Back
DONATE